আট বছর ধরে টানা সেলফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুগো কর্নেলিয়ার
হুগো কর্নেলিয়ার

এককথায় অবিশ্বাস্য! আট বছর ধরে প্রতিদিন সেলফি তুলেছেন ২০ বছর বয়সী এক তরুণ। ১২ বছর বয়স থেকে টানা সেলফি তোলা শুরু করেছিলেন তিনি। সম্প্রতি শত শত ভাবের বহিঃপ্রকাশ, ভঙ্গি ও অসংখ্য মুহূর্তের সব সেলফি দিয়ে তৈরি দুই মিনিটের এক ভিডিও প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন ওই তরুণ। খবর এনডিটিভি অনলাইনের।
ওই তরুণের নাম হুগো কর্নেলিয়ার। তাঁর বাড়ি কানাডার মনট্রিলে। ২০০৮ সাল থেকে তিনি প্রতিদিন সেলফি তুলেছেন। চলতি মাসের ১০ তারিখ কর্নেলিয়ার কয়েক হাজার ছবি দিয়ে তৈরি ওই ভিডিওটি প্রকাশ করেন। ওই ভিডিওতে তাঁর প্রণয়ের ছবি, সম্পর্ক ভেঙে যাওয়ার ছবি, প্রথম খণ্ডকালীন চাকরির সময় তোলা ছবি ও কলেজে প্রথম দিনের ছবিসহ অসাধারণ কিছু মুহূর্তের ও দুঃখের ছবি রয়েছে।
ইউটিউবে দেওয়া ভিডিওতে কর্নেলিয়ার নামের ওই তরুণ বলেন, ‘এটা করতে সত্যিই সময় লেগেছে, কষ্ট করতে হয়েছে ও প্রত্যয়ী হতে হয়েছে। আমাকে প্রতিটি ছবি এডিট করতে হয়েছে ও ধারাবাহিকভাবে সাজাতে হয়েছে। এ কাজ করতে প্রতিটি ছবির পেছনে এক মিনিটের মতো সময় লেগেছে। মোট ছবি ছিল দুই হাজারের বেশি।’