আট বছর পর রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সম্মেলন (কাউন্সিল) হয়েছে। দলীয় সূত্র জানায়, তিন বছর পর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নিয়ম থাকলেও কিছু নেতা-কর্মীর প্রভাবে আট বছর ধরে রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সম্মেলন হয়নি। কিন্তু নির্বাচনের জন্য ছাত্রদলের নেতা-কর্মীরাই তৎপর হয়ে ওঠেন। ফলে ২১ মে সকাল ১০টায় রাঙ্গুনিয়া পৌরসভার কাদেরনগরে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসমাইল হোসেন খান সভাপতি, আবদুল হালিম সাধারণ সম্পাদক ও মো. সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ছালাম নির্বাচন পরিচালনা করেন। পৌর মেয়র নুরুল আমিন তালুকদার এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মাহাবুব ছাফা।