আটটি পিসি ব্যবহারের সুবিধা কেভিএম সুইচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোনেট ব্র্যান্ডের (এসপি২১৮ডি মডেল) কেভিএম সুইচ এসেছে প্রযুক্তি বাজারে। এতে রয়েছে একটি ভিজিএ পোর্ট, একটি পিএস/২ কি-বোর্ড পোর্ট, একটি পিএস/২ মাউস পোর্ট, একটি ডেইজি চেইন পোর্ট, যার ফলে শুধু একটি মনিটর, কি বোর্ড ও মাউস দিয়ে সার্ভার বা সাধারণ পিসি ব্যবহার করে একাধারে আটটি পিসি পরিচালনা করা যায় এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়। সার্ভার বা পিসির সঙ্গে সংযোগ করতে এতে রয়েছে পিএস/২ এবং ইউএসবি উভয় ইন্টারফেস। এটি ব্যবহার করতে কোনো আলাদা সফটওয়্যারের প্রয়োজন নেই। এতে রয়েছে ওএসডি ইন্টারফেস, হট-কি এবং পুশ বাটন। যার মাধ্যমে যে কোনো ব্যবহারকারী অনায়াসে ডিভাইসটিকে ব্যবহার করতে পারে। এটি মাল্টিপ্ল্যাটফর্মের কম্পিউটারও সাপোর্ট করে। এতে রয়েছে পাসওয়ার্ড সিকিউরিটির ব্যবস্থা, যা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ওএসডি ইন্টারফেসের মাধ্যমে সহজে ব্যবহার করা যায়। এর দাম রাখা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা।ইনোভেটিভের প্রশিক্ষণ: তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইনোভেটিভ মাল্টিমিডিয়া ‘সবার জন্য কর্মপোযোগী শিক্ষা ও কর্মসংস্থান’ এই স্লোগানে ২৩ এপ্রিল থেকে আয়োজন করেছে কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন ও আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা। আগ্রহীদের ইনোভেটিভ মাল্টিমিডিয়া, ১৪ পাঁচলাইশ, চট্টগ্রাম অথবা ০১৯৭৫৭০৬০৫০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।নিজস্ব প্রতিবেদক।