আড্ডা আনন্দে স্মৃতির রোমন্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণ। পুরোনো বন্ধুকে কাছে পেয়ে সে কী উচ্ছ্বাস সবার! আড্ডায় স্মৃতিচারণায় ফিরে যান বিদ্যালয়ের সেই দিনগুলোতে। মূল অনুষ্ঠান ছাপিয়ে আড্ডাই যেন হয়ে ওঠে মুখ্য।
৫ মার্চ এমনই প্রাণবন্ত ছিল পটিয়া উপজেলার মালিয়ারা মহিরা মহিরা-হিখাইন উচ্চবিদ্যালয়। সেদিন এখানে আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণা, পুরস্কার বিতরণ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম পর্বে ছিল আলোচন সভা। এতে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সভাপতি মো. এহসানুল হক। প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী।
উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি মু. মহসীন খান, রাজনীতিক দেবব্রত দাশ, প্রদীপ দাশ, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মোনাফ ও জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সওদাগর। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি সঞ্জীব মল্লিক। বক্তারা বলেন, অবহেলিত এই এলাকায় শিক্ষার আলো জ্বেলেছে বিদ্যালয়টি। এখান থেকে পাস করে যাওয়ার পর শিক্ষার্থীরা কাজ করছে সমাজের নানা স্তরে।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।