আড্ডা-গানে অন্যরকম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে উৎসবের রং। চারদিকে নানা রঙের বেলুন আর ফেস্টুন । শিশুদের মুখে উচ্ছ্বাস-আনন্দ। কেউ আবৃত্তি, কেউ গান করে মাতিয়ে রাখে সারাক্ষণ। গত মঙ্গলবার নগরের মতিঝরনায় জাগো ফাউন্ডেশন পরিচালিত বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালন হয় নানা আয়োজনে। জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ-চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত অনুষ্ঠান শুরু হয় কেক কেটে। এরপর ছিল শিশুদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী, ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম শাখার সভাপতি জিয়া আহম্মেদ, সহসভাপতি আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক রিফাত ইয়াছিন, কোষাধ্যক্ষ ফয়সাল নাছেরসহ কমিটির সদস্যরা।প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূল ধারায় আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিটি শিশুই যেন মানসম্মত শিক্ষা গ্রহণ করে বেড়ে ওঠে—এই চেষ্টা সব সময়।’এদিকে শিশু অধিকার দিবস উপলক্ষে এডো-আলোর বিদ্যালয়ের শিশুরা মেতেছিল আনন্দ আড্ডায়। ওদের চোখেমুখে স্বপ্ন। কেউবা শিক্ষক হতে চায় কেউ ডাক্তার এ রকম স্বপ্নের কথাই বলছিল একেকজন। গল্পের ফাঁকে ফাঁকে চলে নাচ-গানও।বিশ্ববিদ্যালয়পড়ুয়া ১৯ জন তরুণের সংগঠন ভলান্টিয়ার অর্গানাইজেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলে এডো-আলো বিদ্যালয়। এতে এখন ৩৭ জন সুবিধাবঞ্চিত শিশু পড়াশোনা করে।গত মঙ্গলবার তাদের জন্য ছিল অন্য রকম একটি দিন। শোভাযাত্রা শেষে তারা মিলিত হয় বায়েজিদ বোস্তামি বিদ্যালয়ে। নেচে-গেয়ে উদ্যাপন করে দিনটি। শিক্ষকেরা টোনাটুনি, বাঘের, ভূতেরসহ মজার ও শিক্ষণীয় গল্প শোনায়। শিশুরাও তাদের না বলা কথাগুলো শোনায় সহপাঠী ও শিক্ষকদের। সবশেষে চলে কেক কাটা ও খাওয়াদাওয়া।