প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য আতাউর রহমান খান কায়সার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ১২ মে আনোয়ারা উপজেলার বারখাইন এর্শাদ আলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ভক্তিয়া সোসাইটি একাদশ চার পীর আউলিয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চূড়ান্ত খেলা উপলক্ষে ফরিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান।