আতাউর রহমান খানের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রচনায় মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শকে প্রতিষ্ঠিত করার অবিরাম সংগ্রামে লিপ্ত ছিলেন সব সময়। তাঁরা ছিলেন ব্যক্তি রাজনীতির ঊর্ধ্বে। সমগ্র জীবনই অতিবাহিত করেছেন মাঠের রাজনীতি ও মানুষের সেবায়। চট্টগ্রামের সন্তান হয়েও বাংলাদেশের রাজনীতিতে তাঁরা ছিলেন একেকজন দিকপাল। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে হীনমন্যতা ও নোংরা রাজনীতির দুর্গন্ধ গায়ে না মেখে তাঁরা ছিলেন রাজনীতির একেকজন শুদ্ধ পুরুষ। আতাউর রহমান খান ছিলেন সেই শুদ্ধতম পুরুষদের অন্যতম। মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক রাষ্ট্রদূত জননেতা আতাউর রহমান খান স্মরণে অনুষ্ঠানে তাঁর সহযোদ্ধাদের সন্তানেরা তাঁকে এভাবেই মূল্যায়ন করেন। ১০ অক্টোবর সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত এ সভায় আতাউর রহমান খানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী, দীপংকর চৌধুরী, মো. সাইফুদ্দিন খালেদ, লুবনা হারুন, মোহাম্মদ আবদুল লতিফ, মো. জহির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শওকত বাঙালি। বিজ্ঞপ্তি।