আত্মবিশ্বাসের সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শিশুর আত্মবিশ্বাসের মাত্রা একই রকমের হয় না। তার মানে এই নয় যে তারা আত্মবিশ্বাস বাড়াতে পারবে না। বিভিন্ন সময়ে ‘ক্রিয়া’ এবং ‘প্রাপ্তির’ মধ্য দিয়ে মানুষের আত্মবিশ্বাসের ভিত শক্ত হয়। কোনো ছবিতে রং করতে বললে শিশুরা বেশ আনন্দের সঙ্গেই কাজটি করে। এ রকম কাজে ভালো করলে যদি তাকে পুরস্কৃত করেন, নিজের সামর্থ্য নিয়ে সে গর্ববোধ করবে। এতেই তার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যেতে পারে। আপনার শিশুকে তার নিজস্ব সামর্থ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করুন। পরিণামে সে নিজেকে আর কম শক্তিধর মনে করবে না। ‘আমিও পারি’ মনোভাব গড়ে উঠবে তার মধ্যে। আর যেকোনো সাফল্য উদ্যাপন করুন সাড়ম্বরে। ফলাফল হিসেবে আপনি পাবেন একজন আত্মবিশ্বাসী ও সফল সন্তান। গালফ নিউজ।