নিজের নিরাপত্তা, আত্মরক্ষা ও শরীর ঠিক রাখা—এক ঢিলে তিন পাখি মারতে চাইলে শিখতে পারেন কারাতে-জুডো। এই যেমন তিন বছর ধরে জুডো প্রশিক্ষণ নিচ্ছেন ব্রাউন বেল্টধারী উষাণ আরা। প্রতি সপ্তাহে চার দিন সকাল-বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুডো-কারাতে সেন্টারে অনুশীলন করেন তিনি। শুধু উষাণ নন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী অনেক নারী-পুরুষ শিখছেন কারাতে-জুডো, রপ্ত করছেন আত্মরক্ষার নানা কৌশল। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কারাতে-জুডো শেখার অনেক প্রতিষ্ঠান আছে। কোনো কোনো জায়গায় ব্যক্তি উদ্যোগে পার্ক বা খেলার মাঠেও নিয়মিত শেখার সুযোগ আছে কারাতে, জুডো ও কুংফুর। জুডো শিখতে পুরু ম্যাট আর কারাতে শিখতে সুপরিসর জায়গার প্রয়োজন হয় বলে বাসাবাড়িতে প্রশিক্ষণ নেওয়া যায় না।এবার জেনে নিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোথায় কোথায় কারাতে-জুডো শিখতে পারবেন।ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো-কারাতে সেন্টারবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও যে কেউ প্রশিক্ষণের জন্য ভর্তি হতে পারেন এই সেন্টারে। ভর্তি ফি ৮৭০ টাকা, মাসিক ফি ৫০০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাসিক ফি ১০০ টাকা। ঠিকানা: শারীরিক শিক্ষাকেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: ০১৭১৫৯১৪০৫৭বাংলাদেশ কারাতে দোএখানে সপ্তাহের প্রতিটি দিনেই সকাল-বিকেল কারাতে শেখার সুযোগ আছে। ঠিকানা: ২৭৮/৩ (দ্বিতীয় তলা) এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা। ফোন: ০২-৮৬২৫৩৫৮। ওয়েবসাইট: www.bd-karate-do.comশহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামএখানে সপ্তাহে তিন দিন করাতে-জুডো শেখা যায়। জুডো শেখার জন্য ভর্তি ফি ৩৬০ টাকা এবং মাসিক ফি ২০০ টাকা। ঠিকানা: সামসির আলম ভূঁইয়া, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর ঢাকা। ফোন: ০১৭১৭১১৩৩৪৩।ইয়ং টাইগার কুংফু স্কুলগুলশান, ধানমন্ডি, নরসিংদী ও ডেমরায় এই স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। ভর্তি ফি এক হাজার ২০০ টাকা এবং মাসিক ফি ৮০০ টাকা। ফোন: ০১৯২০৭১৩২৭২। ওয়েব: www.kungfubd.comইয়ং ড্রাগন মার্শাল আর্টইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারে প্রতি শুক্রবার সকালে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। ঠিকানা: মহাখালী আইপ্যাক স্কুলের সামনের মাঠ। ফোন: ০১৭২৯৭৭০২৩৯। ভর্তি ফি ৭০০ টাকা, মাসিক ফি ২০০ টাকা।উত্তরা কারাতে দো দোজোএখানে সপ্তাহে তিন দিন কারাতে শেখার সুবিধা রয়েছে। ভর্তি ফি তিন হাজার ৫০০ টাকা এবং মাসিক ফি এক হাজার ৫০০ টাকা।ঠিকানা: বাড়ি ৩, রোড ৪, সেক্টর ১, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন: ০১৭১৭০৪৮২২৭উত্তরা কারাতে ক্লাবঠিকানা: বাড়ি ১, রোড ১০. সেক্টর ৩, উত্তরা, ঢাকা। বাংলাদেশ কারাতে ফেডারেশনঠিকানা: কক্ষ: ২৩৬-২৩৭, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। ফোন: ০১৭১২২২৯১১৭, ০১৯১১৫৯৬৩৬৭। ওয়েব: www.bkf-bd.com বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়নসপ্তাহে চার দিন সকাল-বিকেল অনুশীলন করা যায় এখানে। ঠিকানা: জাতীয় ক্রীড়া কাউন্সিল জিমনেসিয়াম, ৬২/৩ পুরানা পল্টন, ঢাকা। ০২-৯৫৬৯১৪৩, ০১৭১১৮৩৯৩৪৫। ওয়েব: www. bsku.netবাংলাদেশ ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনভর্তি ফি এক হাজার টাকা, মাসিক ফি ৫০০ টাকা। যোগাযোগ: আসানো রহমান টাওয়ার, ২৫/এফ/৬, নর্থ শ্যামলী, ফ্ল্যাট: এ-১, পশ্চিম আগারগাঁও, ঢাকা। ফোন: ০১১৯৭১৫৪১১৮বাংলাদেশ জুডো ফেডারেশনঠিকানা: কক্ষ ২৩২, মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম, যোগাযোগ: ০১৫৫২৪৯৯৯০৭ব্ল্যাক বেল্ট একাডেমিসপ্তাহে ছয় দিন সকাল-বিকেল কারাতে, ব্রাজিলিয়ান জুজুৎসু শেখার সুবিধা রয়েছে। ঠিকানা: নার্গিস হাউস, বাড়ি ৬ (নিচতলা), রোড: ১১৩/এম গুলশান, ঢাকা। ফোন: ০১৮৪০৫৫৫৫৭৭। ওয়েব: www.blackbeltacademybd.comসোবহান মার্শাল আর্টঠিকানা: রোড ৭/এ, বাড়ি ৮৪ (ষষ্ঠ তলা), ধানমন্ডি, ঢাকা। ফোন: ০১৭১১৫২৯৩৮১চট্টগ্রাম মার্শাল আর্ট একাডেমিএখানে ভর্তি ফি ৬০০ টাকা এবং মাসিক ফি ২৫০ টাকা। ফোন: ০১৭১৩৬০৩৩৩১এ ছাড়া ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল উইমেন্স কমপ্লেক্সসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা সদরের স্টেডিয়াম এবং জিমনেসিয়ামগুলোয় নিয়মিত জুডো, কারাতে ও কুংফু শেখার সুযোগ আছে।