আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা কর্মসূচি
সম্প্রতি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) আত্মহত্যা প্রতিরোধে তরুণদের মধ্যে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘চেঞ্জ ডিরেকশন’ শীর্ষক এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষণ্নতা, মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়। এ কর্মসূচির আয়োজন করে প্রত্যয় মেডিকেল ক্লিনিক, ডন সামদানি ফ্যাসিলেটেশন ও ভার্টিকাল হরাইজন নামের প্রতিষ্ঠান।
এতে সহযোগী ছিল রংপুর রাইডার্স, ইউল্যাব, দ্য ডেইলি স্টার, স্টার ইউথ, জিটিভি, রেডিও ফুর্তি, র্যাংগস, তোশিবা ও উইক্রিয়েট।
অনুষ্ঠানে প্রত্যয় মেডিকেল সেন্টারের মনোবিদ মোহাম্মাদ নজরুল হক বলেন, কাছের মানুষদের সঙ্গে চিন্তা-দুশ্চিন্তা ও অনুভূতি ভাগাভাগি করা গুরুত্বপূর্ণ।
এ ছাড়া পরস্পরকে জানা, নিয়মিত যোগাযোগ মানসিক সমস্যা থেকে দূরে রাখতে পারে। বিষণ্নতা দূর করতে ইতিবাচক ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছেন আয়োজকেরা। বিজ্ঞপ্তি।