>

বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। তাঁর বাবা মো. বাসেদুল আলম সিদ্দিকী, ব্যবসায়ী। আজ থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?
আদনান: আমি খেতে খুব ভালোবাসি। তেহারি ঘরের তেহারি, ভাত ও ভর্তা আমার খুব প্রিয়।
বাবা: ভাত, সবজি ও মাছ।
২. প্রিয় সিনেমা?
আদনান: রিকুয়েম ফর অ্যা ড্রিম, মিস্টার নোবডি। এ ছাড়া উডি অ্যালেনের বেশির ভাগ সিনেমা।
বাবা: ময়নামতি, রূপবান।
৩. যাঁদের অভিনয় ভালো লাগে?
আদনান: নিকোল কিডম্যান, ক্রিশ্চিয়ান বেল।
বাবা: শাবানা, রাজ্জাক।
৪. সম্প্রতি কোন বই পড়েছেন? িপ্রয়বই?
আদনান: একজন কমলালেবু, হুমায়ূন আহমেদের বই ও মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার বই।
বাবা: রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়া হয়।
৫. প্রিয় রং?
আদনান: টারকোয়েজ ব্লু।
বাবা: লাল, সাদা।
৬. প্রিয় মানুষ?
আদনান: বড় বোন।
বাবা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী।
৭. পরস্পরের ভালো ও মন্দ দিক?
আদনান: বাবা খুব বুদ্ধিমান। উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক সমস্যার সমাধান করে ফেলেন। বাবার কোনো খারাপ দিক আমি দেখি না।
বাবা: ছোটবেলা থেকে খুব মেধাবী। কাজের ব্যাপারে মনোযোগী। তবে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় পায় না। এটা খারাপ লাগে।
৮. কোন ধরনের পোশাক ভালো লাগে?
আদনান: আরামের জন্য টি-শার্ট ও শর্টস পরা হয়। ফুলস্লিভ শার্ট ও জিন্স বেশি পরি। তবে নানা রকমের জুতা পরা হয়।
বাবা: শার্ট-প্যান্ট। পরিবেশ বুঝে পাঞ্জাবি পরি। জমকালো পাঞ্জাবি পছন্দ করি।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা