আদর্শমান বজায় রাখার স্বার্থে নীতিমালা প্রণয়ন করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: চট্টগ্রামের সরকারি বিদ্যালয়গুলোতে এবার আসনসংখ্যা কমে গেছে। মেধাবী শিক্ষার্থীরা যাবে কোথায়? খালেদ মামুন চৌধুরী: শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব চট্টগ্রামের বিদ্যালয়গুলো পরিদর্শনে এসেছিলেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা বিবেচনা করে ক্লাসের প্রতিটি শাখায় ৬০ জনের বেশি শিক্ষার্থী ভর্তির ওপর বিধিনিষেধ আরোপ করেন। আমরা মন্ত্রণালয়ের এই নীতিমালা অনুসরণ করেই ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করছি। প্রথম আলো: এটা মন্ত্রণালয়ের শিক্ষা সংকোচন নীতি নয় কি?খালেদ মামুন চৌধুরী: আসলে শিক্ষার আদর্শমান বজায় রাখার স্বার্থে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অবকাঠামোগত বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে। একটি শাখায় ৬০ জনের বেশি শিক্ষার্থী থাকলে সমস্যা তো হয়ে থাকে। আর শিক্ষা সংকোচন বা সম্প্রসারণ করার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সরকার যেভাবে সিদ্ধান্ত নেয়, আমরা মাঠপর্যায়ে তা কার্যকর করে থাকি। আসলে নগরগুলোতে জনসংখ্যার চাপ বাড়ছে। তাই নতুন নতুন বিদ্যালয়ের প্রয়োজন আছে। শিক্ষা সম্প্রসারণের স্বার্থে সরকার এ বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করছে। প্রথম আলো: বিগত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নগরের সরকারি বিদ্যালয়গুলোতে দুই পালা চালুর উদ্যোগ নিয়েছিলেন। এ উদ্যোগ কতটুকু কার্যকর হয়েছে? খালেদ মামুন চৌধুরী: ইতিমধ্যে নগরের সরকারি বিদ্যালয়গুলোতে দুই পালা চালু হয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগ তো সেভাবে বাড়ানো হয়নি। একই শিক্ষক দিয়ে কী দুই পালার শিক্ষার্থীদের পাঠদান করা যায়? তাই আমরা মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। আরও কিছু দিন তো অপেক্ষা করতে হবে। পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ বাড়ানো হলে দুই পালায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা আর থাকবে না।