উকিল: দুর্ঘটনার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন?প্রত্যক্ষদর্শী: হ্যাঁ।উকিল: দুর্ঘটনাস্থল থেকে আপনি ঠিক কতটুকু দূরে ছিলেন?প্রত্যক্ষদর্শী: ৪০ ফুট সাড়ে ছয় ইঞ্চি।উকিল: হুমম্। এত নিশ্চিত হয়ে বললেন কী করে?প্রত্যক্ষদর্শী: গজ ফিতা দিয়ে মেপে রেখেছিলাম।উকিল: কেন?প্রত্যক্ষদর্শী: কারণ, জানতাম, আপনার মতো কোনো একজন আমাকে এই প্রশ্নটা করবে!উকিল: মাননীয় আদালত, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতএব, তাঁকে বেকসুর খালাস দেওয়া হোক।বিচারক: তথ্য-প্রমাণের ভিত্তিতে জনাব ছক্কুকে বেকসুর খালাস দেওয়া হলো। জনাব ছক্কু, আপনার কি কিছু বলার আছে?ছক্কু: আমাকে কি ব্যাংকের টাকাগুলো ফেরত দিতে হবে?উকিল: আপনি বলতে চাইছেন, আপনার ভুলে যাওয়া রোগ আছে?বিবাদী: জি।উকিল: এমন কিছুর উদাহরণ দিতে পারেন, যা আপনি ভুলে গেছেন!উকিল: আপনার জন্মদিন কবে?বিবাদী: ১৫ জুলাই।উকিল: কোন বছর?বিবাদী: প্রতিবছর!উকিল: দেখুন তো, এই ছবিটা কি আপনার?বাদী: জি।উকিল: ছবিটা তোলার সময় কি আপনি সেখানে উপস্থিত ছিলেন?উকিল প্রশ্ন করছেন এক ভদ্রমহিলাকে, ‘যেদিন আপনার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলো, সেদিন সকালে ঘুম ভেঙে তিনি প্রথম কী বলেছিলেন?’ভদ্রমহিলা: বলেছিলেন, ‘শুভ সকাল, ফারাহ।’উকিল: উত্তরে আপনি কী বললেন?ভদ্রমহিলা: বললাম, আমার নাম ফারাহ নয়, আমার নাম তন্বী!উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’চোর: হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!উকিল: আপনি মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছিলেন?বিবাদী: কক্সবাজার।উকিল: একাই?সংগ্রহ: মো. সাইফুল্লাহ