আদি বেনারসিতে আধুনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটানো কাজের বেনারসি শাড়ির সঙ্গে পরুন পুরোনো ধাঁচের সোনার গয়না। একটু ভারী গয়না পরতে পারেন। তবে গা ভর্তি করে নয়, পছন্দের একটি বা দুটি সেট পরুন। চোখে টানা কাজল দিতে পারেন। আর লিপস্টিক উজ্জ্বল কমলা বা লাল হলে ভালোই লাগবে। তবে তা যেন ম্যাট ধাঁচের হয়। খোঁপা না করে চুলটা একটু ভিন্ন ঢঙে সাজাতে পারেন। কার্ল করে ছেড়ে রাখুন। সাদামাটা ব্লাউজ আর ওড়নাই মানিয়ে যাবে এমন শাড়ির সঙ্গে। আর শাড়িটা যেহেতু জমকালো, তাই সাজে ম্যাট ভাব থাকা চাই।