আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভা ১১ নভেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক।
শিক্ষক শশাঙ্ক মোহন দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশিষ চক্রবর্তী, শান্তি লাল নন্দি, প্রণব কুমার দে, তপন কান্তি দে, বাঁশি রাম দে প্রমুখ।