আদিবাসী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ৯ আগস্ট  রাঙামাটিতে আদিবাসীদের শোভাযাত্রা   প্রথম আলো
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ৯ আগস্ট রাঙামাটিতে আদিবাসীদের শোভাযাত্রা প্রথম আলো

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য জনসংহতি সমিতির (এম এন লারমা) আলোচনা সভা ৯ আগস্ট বাবুপাড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বাঘাইছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি চিত্র বিকাশ চাকমা।
বক্তব্য দেন জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক দেবপ্রসাদ দেওয়ান, শিজক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমা, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, জেএসএসের বাঘাইছড়ি শাখার সহসভাপতি রাজেন্দ্র লাল চাকমা, কার্বারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপংকর তালুকদার, জেএসএসের সহসাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা, যুব সমিতির সভাপতি জ্যোসি চাকমা প্রমুখ।