আদিবাসী নারীদের সেলাই প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের দুর্গম রাইখালী এলাকার বিভিন্ন পাড়ায় বসবাসকারী আদিবাসী নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ‘সাংগ্রাই’। সাংগ্রাইয়ের প্রধান কর্মকর্তা রুবী চৌধুরী জানান, দুর্গম এলাকার পিছিয়ে পড়া শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ১২ জন আদিবাসী নারীকে স্বাবলম্বী করতে মাসব্যাপী বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মধ্যে সাংগ্রাইয়ের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিনও বিনা মূল্যে বিতরণ করা হবে। সপ্তম শ্রেণী থেকে এইচএসসি পরীক্ষা শেষ করেছে এ রকম মেয়েদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ১৬ মে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা উর্বশী দেওয়ান।