আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান 'পাহাড়ের অন্তরালে' আজ টিআইসিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিকসন্ধ্যা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। ‘পাহাড়ের অন্তরালে’ শিরোনামে সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। চাকমা, ত্রিপুরা, লসাই, ম্রো, পাংখুয়া, মারমা, খুমী, খেয়াং, তঞ্চঙ্গ্যা, চাক ও বম আদিবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।