আধুনগর ইউনিয়নে উন্নয়ন ও আইন শৃঙ্খলাবিষয়ক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৭ এপ্রিল উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আধুনগর যুব নাগরিক ফোরামের আহ্বায়ক শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান। উপস্থিত ছিলেন মো. আইয়ুব মিয়া, আবু নাসের চৌধুরী, মুজিবর রহমান, মো. ফরিদ, হারুনর রশিদ, জাফর উল্লাহ, মো. ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আধুনগর ইউনিয়নে প্রায় ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। এতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বক্তারা অবিলম্বে ইউপি নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধ করতে পারলে আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটবে বলে জানান তাঁরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুনর রশিদ।