আধুনগরে ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এ সরকার সাড়ে তিন বছরে নির্বাচনী ওয়াদার অধিকাংশই পূরণ করেছে। বিদ্যুৎ পরিস্থিতির অভাবনীয় উন্নতি হয়েছে। পবিত্র রমজান ও ঈদ এবার শহর ও গ্রামের মানুষ স্বস্তিতে পালন করেছে। আমিনুল ইসলাম, ২৪ আগস্ট লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর হরিণা ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে আরও বক্তব্য দেন, লোহাগাড়া থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জান মোহাম্মদ সিকদার, যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমান, সাহাবউদ্দিন সিকদার, নজরুল ইসলাম সিকদার, বশির আহমদ, হারুনুর রশীদ, নুরুল ইসলাম, ওসমান গণি, আমির হোসেন প্রমুখ। আমিনুল ইসলাম আওয়ামী লীগকে আগামীবার ক্ষমতায় আনার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।