আধুনিক গানের অ্যালবাম ‘মেঘলা আকাশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই অ্যালবামে যুগলবন্দী হলেন পিতা-পুত্র। দুজনেই গানের জগতে নতুন। তাঁরা হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. রফিকুল আলম ও তাঁর ছেলে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাতুল আলম। সমপ্রতি ই-মিউজিক থেকে মেঘলা আকাশ শিরোনামের এই অ্যালবামটি বের হয়েছে। অ্যালবামে গান রয়েছে ১০টি। মিশ্র এই আলব্যামে রফিকুল আলম গেয়েছেন ‘এঁকেছি তোমার ছবি মনে মনে’। তাঁর ছেলে রিফাত গেয়েছেন ‘অজানা পথ’ শিরোনামের একটি গান। একই অ্যালবামে দুটি দ্বৈতকণ্ঠের গান রয়েছে।