আনজুমানে আশরাফিয়ার সাধারণ সভা
আনজুমানে আশরাফিয়া চট্টগ্রাম জেলা শাখার মাসিক জিকির মাহফিল ও সাধারণ সভা ২৯ মে সন্ধ্যায় সুগন্ধাস্থ মোক্তার মঞ্জিলে আব্দুর রহিম আশরাফির সভাপতিত্বে এবং আনজুমানে আশরাফিয়া চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিউল হক আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ জামেউল আক্তার আশরাফি, অধ্যক্ষ হারুনুর রশিদ আশরাফি, অধ্যাপক শাহজাহান আশরাফি, প্রকৌশলী গোলাম জিলানী আশরাফি, হারুন অর রশিদ আশরাফি, রেজাউল করিম আশরাফি, মোহাম্মদ মছিহ উদ দৌলা আশরাফি।
বক্তারা বলেন, পাপে নিমজ্জিত অশান্তিময় পৃথিবীতে শান্তির জীবন গঠন করতে হলে মানবাত্মার কু-প্রবৃত্তিকে দমন করতে হবে।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল আশরাফি, মোহাম্মদ মুহিউদ্দীন মামুন, আনিছুর রহমান আশরাফি, মোহাম্মদ নুরুল ইসলম জেহাদী আশরাফি, নেজাম উদ্দীন আশরাফি, আলহাজ মন্নান খান আশরাফি, মোহাম্মদ সামাদ আশরাফি, হেলাল উদ্দিন আশরাফি, মোহাম্মদ আকতার আশরাফি, মোহাম্মদ সরফরাজ আশরাফি, মোহাম্মদ রফিক আশরাফি প্রমুখ। বিজ্ঞপ্তি।