আনন্দ আড্ডা ও নৌ-ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ জুলাই নৌ-ভ্রমণ ও বড় স্টেশন মোলহেড এলাকায় রক্তধারার সামনে এক আনন্দ আড্ডার আয়োজন করে চাঁদপুর বন্ধুসভা
২৩ জুলাই নৌ-ভ্রমণ ও বড় স্টেশন মোলহেড এলাকায় রক্তধারার সামনে এক আনন্দ আড্ডার আয়োজন করে চাঁদপুর বন্ধুসভা

চাঁদপুরে প্রথম আলো বন্ধুসভার আনন্দ আড্ডা ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে বন্ধুসভার আয়োজনে প্রায় শতাধিক বন্ধুসভার সদস্য নিয়ে নৌ-ভ্রমণ ও বড় স্টেশন মোলহেড এলাকায় রক্তধারার সামনে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক রেজাউল হকের পরিচালনায় আনন্দ আড্ডায় বন্ধুদের বিভিন্ন গান, কবিতা, কৌতুক, ছড়া পরিবেশনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে পরামর্শ করা হয়। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন, জসিম উদ্দিন, মো. রাসেল, মুরাদ, রেদোয়ান প্রমুখ।