আনন্দ আড্ডায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম বয়সী ছেলেমেয়েরা স্ন্যাকস ধরনের খাবারই বেশি পছন্দ করে। তাদের আড্ডায় পরিবেশন করতে পারেন, এমন কিছু খাবারের রেসিপি দিয়েছেন সাশা মানসুর চৌধুরী। হানি টোস্ট উইংসউপকরণ: মুরগির পাখা ১০-১২টি, রসুনবাটা আধা চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, চিনি আধা চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল, মধু, রসুনকুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ টেলে গুঁড়া করা আধা চা-চামচ। প্রণালি: মুরগির পাখা সব উপকরণ দিয়ে আধা ঘণ্টা মেরিনেট করুন। ডুবো তেলে ভেজে নিন। ফ্রাইপ্যানে ভাজা উইংস দিন, এরপর মধু, রসুনকুচি ও শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।ম্যাকরনি টুইস্টউপকরণ: ম্যাকরনি সেদ্ধ ৫০০ গ্রাম, অল্প সেদ্ধ সবজি ২ কাপ (ফুলকপি, গাজর, বরবটি, ব্রোকলি, বেবিকর্ন বা যেকোনো মৌসুমি সবজি), মাশরুম ৫-৬টি, পেঁয়াজপাতা ৪-৫টি কুচি করা, ক্যাপসিকাম ১টি, ডিম ২টি (লবণ দিয়ে ভেজে কেটে নিতে হবে), টমেটো সস ৪ টেবিল চামচ, পেঁয়াজ ৪ টুকরা করে খোসা ছাড়ানো ১ কাপ, তেল আধা কাপ, লবণ স্বাদমতো।প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজের টুকরোগুলো ভেজে নিন, এরপর ব্রোকলি, ক্যাপসিকাম ও পেঁয়াজপাতা দিন। এবার ম্যাকরনি, মুরগি, সেদ্ধ সবজি, মাশরুম, ডিম ও লবণ দিয়ে মাখিয়ে নিন। ৫ মিনিট পর টমেটো সস দিয়ে মাখিয়ে নামিয়ে ফেলুন। চকলেট মিল্ক শেকউপকরণ: দুধ ১ গ্লাস, ভ্যানিলা আইসক্রিম ১ কাপ, চকলেট গুঁড়া ৩ টেবিল চামচ (কোকো পাউডার), পানি আধা কাপ, স্মারটিস বা জেমস চকলেট ২-৩ টেবিল চামচ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডারে মিশ্রণ করে নিতে হবে। বড় গ্লাসে ঢেলে নিয়ে ওপরে চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এখানে ২ গ্লাস শেক হবে।চিকেন ললিপপউপকরণ: মুরগির ছোট রান ১২-১৪টি, রসুনবাটা আধা চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ডিমের সাদা অংশ ১টি, চিনি আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল ও বিস্কুটের গুঁড়া। প্রণালি: মুরগির রানের নিচের অংশটি কেটে মাংস আলগা করে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করতে হবে। এরপর বিস্কুটের গুঁড়া মাখিয়ে ভেজে নিতে হবে। ফয়েল পেপার পেঁচিয়ে প্লেটে পরিবেশন করুন।