আনন্দ-উচ্ছ্বাসে ইন্টারনেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আই-জিনিয়াস কে হবে? তথ্যপ্রযুক্তিতে কোনো প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব দেখাবে রাঙামাটিতে। কয়েক মিনিটের জন্য যেন দম বন্ধ শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক সবার। এমন সময় এক প্রতিযোগী হাত তুলতেই তুমুল হাততালি। তার পরও অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। উপস্থাপক ঘোষণা দিলেন উত্তর সঠিক, রাঙামাটির আই-জিনিয়াস হয়েছে মাহিম আনজুম ওরফে উচ্ছ্বাস। সে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এর পরপরই যেন করতালির জোয়ার এসে ধাক্কা দিতে শুরু করল রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে। গত বুধবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব উপলক্ষে এভাবে করতালি আর আনন্দধ্বনিতে প্রাণোচ্ছল ছিল রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাস।আই-জিনিয়াস হিসেবে ঘোষণার পর উচ্ছ্বাস বলে, ‘আমি মনে করতাম আমার চেয়ে অনেক জিনিয়াস আছে। আমি ভাগ্যবান, পরবর্তী রাউন্ডে রাঙামাটির সম্মান রাখতে চেষ্টা করব।’শিক্ষার্থীরা মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলার এবং বিশ্বকে জয় করার প্রত্যয় ব্যক্ত করে।সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি অধ্যক্ষ সিরাজুল করিম। তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্ব ও আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে আছে। আমাদের তাদের পর্যায়ে যেতে হবে। আর সে প্রচেষ্টায় প্রথম আলো ও গ্রামীণফোন যে উদ্যোগ নিয়েছে, তা খুবই যুগোপযোগী ও প্রশংসনীয়।’বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি মহিলা কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ‘আধুনিক তথ্যপ্রযুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটো দিক আছে। আমাদের তরুণ প্রজন্মকে ভালোটা নিতে হবে।’এ ছাড়া বক্তব্য দেন গ্রামীণফোনের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক জহির রায়হান ও প্রথম আলোর রাঙামাটি নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা।উৎসবে গ্রামীণফোন ও প্রথম আলোর পক্ষ থেকে ভেন্যু প্রতিষ্ঠানের প্রধানের হাতে উপহার তুলে দেওয়া হয়। আই-জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে একটি সনদপত্র ও প্রথম আলোর মগ উপহার দেওয়া হয়। এ ছাড়া সব প্রতিযোগীকে দেওয়া হয় স্মারক উপহার।উৎসবে যোগ দেন রাঙামাটির সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাড়াও রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়, মোনঘর আবাসিক বিদ্যালয়, শহীদ আবদুল আলী একাডেমি, মুজাদ্দেদ ই আল ফেসানি একাডেমি ও বিএম ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।