আনন্দ উল্লাস


জাতীয় বন্ধু সমাবেশ শেষ হলেও আনন্দ রেশ এখনো বহমান বন্ধুদের মনে। শরীরের ক্লান্তি, চোখে লেপটে থাকা ঘুম উপেক্ষা করে মন জড়িয়ে আছে উল্লাস আর বন্ধুত্বের হাতছানিতে। এমনটাই বলছিল ঢাকা মহানগর বন্ধুসভার এক বন্ধু।
লালপুর বন্ধুসভার আল তাসলিম ফেসবুক ম্যাসেঞ্জার জানাল, আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দ করতে পেরেছি জাতীয় বন্ধু সমাবেশ ১৬ তে।
‘আমরা তো আমাদের তাঁবু সুন্দরবনের থিমে সাজিয়ে ছিলাম। দেখেছিলেন? আর আমার বাড়ি থেকে মোটরসাইকেলে সুন্দরবন যেতে মাত্র ২০ মিনিট লাগে। আসবেন কিন্তু, অপেক্ষায় থাকব।’ ফেসবুক ম্যাসেঞ্জার লিখে জানাল মংলা বন্ধুসভার প্রদীপ মহলদার।
আমরা যারা সমাবেশ উদ্যাপন পর্ষদের মূল দায়িত্বে ছিলাম, তারা সর্বোচ্চ চেষ্টা করেছি একটি সফল সমাবেশ উপহার দিতে। যদি কেউ আমাকে প্রশ্ন করে এই সমাবেশের অর্জন কী? আমি বলব অনেক। তবে বন্ধুদের চোখের কোণের খুশির ঝিলিক অন্যতম। সারা দেশের বন্ধুরা একসঙ্গে দুই দিনব্যাপী নাচ-গানে, গল্প-আড্ডায়, আনন্দ-উল্লাসে যে রং ছড়িয়েছিল, গাজীপুর মৌচাকের স্কাউট প্রশিক্ষণ মাঠে তা মনের ক্যানভাসে উজ্জ্বল হয়ে থাকবে অনেক দিন। জয়তু প্রথম আলো বন্ধুসভা।
সহসভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ