আনন্দ-বেদনা ভাগ করে নেওয়া যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া চক্রবর্তী
পিয়া চক্রবর্তী

নিজের শহরে ক্রিকেট খেলা, আর আমি দেখব না, তা তো হয় না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে চট্টগ্রামে বাংলাদেশের দুটি ম্যাচ ছিল। টিকিট পাওয়া যায়নি বলে ওই ম্যাচ দেখা হয়নি। তবে পরের ম্যাচগুলো দেখেছি।কখনো বন্ধুদের সঙ্গে, কখনো পরিবারের সঙ্গে।
বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলতে না পারলে কেউ কেউ মাঠে বসেই ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এটি ঠিক নয়।আমারও এটা ভালো লাগে না।
গ্যালারিতে বসে সবাই মিলে চিৎকার করে বাংলাদেশের খেলোয়াড়দের যখন উৎসাহ দেয়, তখন খুবই ভালো লাগে।জিতলে যেমন সবাই মিলে আনন্দ করা যায়, তেমনি হারলেও সবাই মিলে কষ্ট ভাগ করে নেওয়া যায় মাঠে। অপরিচিত সব মানুষের একটাই পরিচয় থাকে তখন, বাংলাদেশ দলের ভক্ত। এটা শুধু মাঠেই সম্ভব। তাই কষ্ট হলেও মাঠে খেলা দেখতে আসি।

সাকিব, তামিম, মুশফিকুর রহিমের খেলা ভালো লাগে আমার। এবার শ্রীলঙ্কার ক্রিকেটার মালিঙ্গার খেলা ভালো লাগছে।

শিক্ষার্থী, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ, চট্টগ্রাম