আনন্দ সাংস্কৃতিক অংগনের সাম্পানওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সাংস্কৃতিক অংগনের ৬০তম আয়োজন আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘সাম্পানওয়ালা’ ১৪ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা সোয়া সাতটায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী আবুল মনসুর।প্রেম সুন্দর বৈষ্ণবের ‘সোনার দেশে একটি সোনার মানুষ’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একে একে পরিবেশিত হয় প্রেম সুন্দরের কণ্ঠে আঞ্চলিক গান ‘ওড়া বৌ বোরে’, ‘দিত পারিলে বালা’, অনন্যা আইচের কণ্ঠে ‘ওরে সাম্পানওয়ালা’, ‘নাইর নিবা হৈ হৈ’, দ্বৈ কণ্ঠে ‘একখান কথা কইতাম তোঁয়ারে’, ‘আঁর বৌ রে’, ‘আঁই কিলাইয়ুম’। এরপর আঞ্চলিক গানের শিল্পী আবদুল গফুর খালী, সনজিত আচার্য্য, কান্তা নন্দী ও স্বপন কুমার দাশকে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত শিল্পীরা সবাই গান গেয়ে শোনান। যন্ত্রানুষঙ্গে ছিলেন দি সাউন্ড ভাইব্রেশন মিউজিশিয়ানস টিম—তবলায় লিটন মিত্র, কি বোর্ডে সৃজন রায় ও অক্টোপেডে জুয়েল দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুণ ভদ্র। বিজ্ঞপ্তি।