আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৬৪ ও ৬৫তম আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সাংস্কৃতিক অঙ্গন ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের ৬৪তম আয়োজনে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শিশু-কিশোরদের নিয়ে ‘সাঁঝের বেলায়’ অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকছে আবৃত্তি, গান, নৃত্য, যন্ত্রসংগীত ও জাদু প্রদর্শন। ৬৫তম আয়োজনে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের সম্মাননা প্রদান ও সংগীতানুষ্ঠান। এতে কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানা, নাজমুল আবেদীন, মোহাম্মদ মোস্তফা কামাল, সাইফুদ্দিন মাহমুদ খান, বাণী কুমার চৌধুরী, অশোক সেনগুপ্ত ও উত্তম কুমার দত্তকে সম্মাননা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।