আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ‘বাংলার গান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৬৮তম প্রযোজনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জয়দুল হাসান ও মোহাম্মদ আক্কাস আলী। স্বাগত বক্তব্য দেন অঙ্গনের পরিচালক লিটন মিত্র।অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগীত পরিবেশন করেন শিল্পী রত্না দত্ত। ‘আমি তোর পিরিতের’, ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘আমার গায়ে যত দুঃখ’, ‘মায়ের কান্দন’, ‘সুয়া চান পাখি’সহ হাসন রাজা, লালন ও রাধা রমণের মোট ১২টি গান পরিবেশন করেন তিনি। যন্ত্রানুষঙ্গে তবলায় ছিলেন লিটন মিত্র, কি-বোর্ডে সৃজন রায়, অক্টোপেডে জুয়েল দাশ, বেহালায় শ্যামল দাশ এবং বাঁশিতে রনধীর দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল। বিজ্ঞপ্তি।