আনন্দবাজার ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ধুম ইউনিয়নের আনন্দবাজার ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘সূর্যমুখী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন’ হয়েছে। গত শুক্রবার বিকেল তিনটায় স্থানীয় আনন্দবাজার মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় রানার্সআপ হয় ফেনীর লেমুয়া ফুটবল একাদশ।এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন। সাবেক ছাত্রনেতা আরিফ মাহমুদ চৌধুরী লেনিনের সভাপতিত্বে এবং খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সাইদ মাহমুদ চৌধুরী রাজিন ও যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, অধ্যক্ষ নুরুল আফসার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, চেয়ারম্যান তারেক ইসমত জামসেদী, ধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছালামত উল্ল্যাহ, সমাজসেবক কামরুল ইসলাম চৌধুরী, আব্দুল মোনায়েম খান, আনিসুর রহমান, আলী হায়দার, জাফর আহমদ, জহির উদ্দিন, মেজবাহ উদ্দিন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ প্রাইজমানি ও ট্রফি উপহার দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, সেরা গোল, সেরা দর্শক ও প্রতি ম্যাচের ‘ম্যান অব দ্যা ম্যাচে’র হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।