আনন্দমুখর পরিবেশে শেষ হলো পটিয়া বন্ধুসভার সম্মেলন
পুরোনো ও নতুন বন্ধুদের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল পটিয়া বন্ধুসভার বার্ষিক সম্মেলন। ২০ জানুয়ারি সকালে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগার কক্ষে সম্মেলনে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি জুয়েল চৌধুরী।
প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ, অধ্যাপক সৈয়দ সাইফুল ইসলাম, অনীক বড়ুয়া চৌধুরী, ওবাইদুল হক, সারওয়ার মাসুদ, হামীম রায়হান, রয়েল বড়ুয়া, জাহেদুর রহমান প্রমুখ। সভায় প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বন্ধুসভার সদস্যদের দেশকে আরও গভীরভাবে ভালোবাসার জন্য শপথবাক্য পাঠ করান।
সভা শেষে অধ্যাপক সৈয়দ সাইফুল ইসলামকে সভাপতি, অনীক বড়ৃয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ওবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য কর্মকর্তরা হলেন অ্যাডভোকেট বাপ্পা ঘোষ ও স্বপ্না বিশ্বাস সহ-সভাপতি, সারওয়ার মাসুদ ও রয়েল বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক, জাহেদুর রহমান অর্থ সম্পাদক, রুবেল বড়ুয়া দপ্তর সম্পাদক, হামীম রায়হান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, তানভীর আহমদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, অভিজিত কুমার সাংস্কৃতিক সম্পাদক, রিগ্যান উদ্দীন ক্রীড়া সম্পাদক, মহিউদ্দিন মাসুদ সমাজকল্যাণ সম্পাদক, আফরোজা শামীম নারীবিষয়ক সম্পাদক, সুলতানা পারভীন সহ-নারীবিষয়ক সম্পাদক, মিশু দে পরিবেশবিষয়ক সম্পাদক ও সামির মাহমুদ শিক্ষা ও পাঠাগার সম্পাদক।
কার্যকরী সদস্যরা হলেন জুয়েল চৌধুরী, দেবব্রত চক্রবর্তী, রক্সি বড়ুয়া, সেলিম উদ্দীন, তন্ময় চৌধুরী, মুনির হোসেন, তানিম হাসান, জসীম উদ্দিন।