প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দী সংগীত একাডেমির সংগীতসন্ধ্যা ২৮ মার্চ নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় অনুষ্ঠান উদ্বোধন করবেন সাংবাদিক রাশেদ রউফ। প্রধান অতিথি থাকবেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ। সভাপতিত্ব করবেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেয়াজুল হক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান করবেন শিল্পী নুসরাত ইয়াসমিন, হাসান জাহাঙ্গীর, বহ্নি শিখা রক্ষিত, মশিউল আনোয়ার, বৈশাখী দাশ ও সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।