আনন্দের উজ্জীবনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আট শিল্পীর কণ্ঠে আটটি ভাষার গান, আটটি দেশের গান। দর্শক-শ্রোতার বাড়তি পাওনা ছিল বায়ান্ন ও একাত্তরের ওপর দুটি প্রামাণ্যচিত্র আর মনোমুগ্ধকর নৃত্য। বায়ান্ন থেকে একাত্তরের উজ্জীবনের গান দিয়ে সাজানো ‘হূদয়ে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটি হয়েছিল অন্তরে দাগ কাটার মতো। গত ৩০ মার্চ সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৬০তম প্রযোজনার চিত্র এটি। বায়ান্নের ভাষা আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছিল বায়ান্নের গানের ওপর চারুতা নৃত্যাঙ্গন একাডেমির শিল্পীদের নাচ। নাচে নাচে জমে গেল অনুষ্ঠান। এবার গানের পালা। শুরুতেই সত্যজিৎ দাশ ‘মোদের গরব মোদের আশা’ গেয়ে আসর মাত করেন। এরপর টিনা বিশ্বাস ‘যে দেশেতে শহীদ মিনার’, রুবেল চৌধুরী ‘ওরা আমার মুখের ভাষা’, ববি দাশগুপ্ত ‘আমায় গেঁথে দাও না’, মো. মাহবুবুর রহমান ‘সালাম সালাম হাজার সালাম’, শাহনাজ আলী ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’, তন্ময় বড়ুয়া ‘রাষ্ট্রভাষা আন্দোলন’ ও রোকসানা হীরা ‘ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ’ গেয়ে দর্শকদের মন জয় করেন।আশরাফ মাসুদের সঞ্চালনে দ্বিতীয় পর্বে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র এবং কালজয়ী সব গানের সঙ্গে চারুতার নৃত্য। আবার আট শিল্পী একে একে পরিবেশন করেন ‘সব কটা জানালা’, ‘ও আমার দেশের মাটি’, ‘জন্ম আমার ধন্য হলো’সহ কিছু গান। সব শেষে ছিল সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত। শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন দি সাউন্ড ভাইব্রেশান মিউজিসিয়ানস টিমের লিটন মিত্র (তবলা), সৃজন রায় ও সঞ্জয় চৌধুরী (কি-বোর্ড), জুয়েল দাশ (অক্টোপ্যাড) প্রমুখ। ‘প্রাঙ্গণে আজ সুরের মেলা’আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে আজ রোববার টিআইসিতে সন্ধ্যা সোয়া সাতটায় অনুষ্ঠিত হবে ‘প্রাঙ্গণে আজ সুরের মেলা’ শীর্ষক সংগীতানুষ্ঠান।এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা। গাইবেন নজরুলসংগীতের শিল্পী ফেরদৌস আরা ও মো. সিরাজুল ইসলাম। বাঁশিতে থাকবেন গাজী আবদুল হালিম, তবলায় দেবু চৌধুরী।