আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী কর্মশালা ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম আনসার ও ভিডিপি রেঞ্জ সদর দপ্তর অফিসার্স মেসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. মহব্বত উল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি।