আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বোয়ালখালী শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম বলেছেন, আনসার ও ভিডিপি সদস্যদের আত্মনির্ভরশীল করা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ ব্যাংক তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি কাজে আনসার ও ভিডিপির কর্মীদের অবদান রয়েছে।
১২ এপ্রিল বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বোয়ালখালী শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হকের সভাপতিত্বে ও ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রহিম সিকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউল হক, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের পরিচালক নির্মলেন্দু বিশ্বাস, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, ব্যাংকের উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ।
আলোচন সভার পর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম ও অন্য অতিথিরা ফিতা কেটে শাখা উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।