আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন ১২ মার্চ কক্সবাজারের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুর রহিম শিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কল্লোল গ্রুপের পরিচালক মো. আলমগীর, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন কক্সবাজার অঞ্চল–প্রধান জাহেদ হোসেন তালুকদার। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ১৮টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি।