আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কর্মশালা নগরের ফয়’স লেক আনসার ও ভিডিপি রেঞ্জ সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আনসার-ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের রেঞ্জ পরিচালক নির্মলেন্দু বিশ্বাস, উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফেরদৌস আরা বেগম। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুর রহিম শিকদার। কর্মশালার সঞ্চালনা করেন আঞ্চলিক নিরীক্ষা প্রধান অাবদুল আলিম মজুমদার। বিজ্ঞপ্তি।