প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুজা ইয়ুজা, নেহা রৌনিয়ার ও সাবিনা মাজার এসেছেন নেপাল থেকে। আনুজা পড়ছেন পরিবেশবিজ্ঞানে আর নেহা পড়ছেন পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসে। সাবিনা এখনো ঠিক করেননি কী পড়বেন। তিনি এখন আন্ডারগ্র্যাজুয়েট-১-এ পড়ছেন। আনজুা, নেহা ও সাবিনা তিনজনই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যোগ দিয়ে উচ্ছ্বসিত। পরিবেশ নিয়ে সুনীতা নারায়ণের কথা তাঁদের প্রভাবিত করেছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মাধ্যমে তাঁরা নানা সংস্কৃতির এবং বিভিন্ন দেশের বন্ধুদের কাছে আসতে পেরেছেন। এভাবেই আসলে বিভেদগুলো দূর হয়। আনুজা বলছিলেন, ‘নেপাল নয়, পুরো এশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, বাংলাদেশি বন্ধুদের সঙ্গে থেকে অল্প কিছু বাংলাও বলতে পারি আমরা।’