আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের পুষ্টিবিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সেবা নিশ্চিত করতে ইউনিসেফ ও বেসরকারি সংস্থা এসএআরপিভির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ইউনিসেফের কর্মী জাহেদ মুনির। এতে উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী সংস্থা এসএআরপিভির আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোহাম্মদ মহসিন হোসেন ও সুপারভাইজার নজরুল ইসলাম।

সভায় জানানো হয়, আনোয়ারার রোয়ানু আক্রান্ত রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের অপুষ্টিতে আক্রান্ত শিশু শনাক্তকরণ ও সেবা নিশ্চিত করার জন্য ইউনিসেফের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা এসএআরপিভি।