প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা করিম ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার গরিব ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নগরের বায়েজিদ বোস্তামী শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ডা. রুনা বেগম জানান, শহীদনগর এলাকার প্রায় ৯০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসাসেবা দেন ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কর্নেল ইসমাঈল হোসেন, চিকিৎসক রিফাত হোসেন, রিদুয়ানুল হক, ফৌজিয়া সিদ্দিকী, বাবর চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।