আনোয়ারার তৈলারদ্বীপে মসজিদ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ফকিরের চর এলাকায় নতুন মসজিদ স্থাপন ও কবরস্থান প্রতিষ্ঠা করা হয়েছে। দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ৯ জানুয়ারি দুপুরে মসজিদ ও কবরস্থান উদ্বোধন করেন।
নবনির্মিত মসজিদের নামকরণ করা হয় মসজিদ-এ-তৈয়বীয়া করিমিয়া। মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা শফিউল করিম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।