আনোয়ারার ১১ ইউনিয়নে আ.লীগের নতুন কমিটি
আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে বৈরাগ ইউনিয়নে জানে আলম সভাপতি ও জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, বারশতে ছাবের আহমদ সভাপতি ও মঈনুদ্দিন গফুর সাধারণ সম্পাদক, রায়পুরে আমিন শরীফ সভাপতি ও নুরুল আজিজ চৌধুরী সাধারণ সম্পাদক, বটতলীতে আবু ছৈয়দ সভাপতি ও আকতার হোসেন সাধারণ সম্পাদক, বরুমচড়ায় জসিম উদ্দিন আমজাদী সভাপতি ও মিজানুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক, বারখাইনে খোরশেদুল আলম চৌধুরী সভাপতি ও জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, আনোয়ারা সদরে উৎপল সেন সভাপতি ও জাহেদুল ইসলাম সাধারণ সম্পাদক, চাতরীতে নাজিম উদ্দিন সভাপতি ও আবদুল্লাহ আল হারুন সাধারণ সম্পাদক, পরৈকোড়ায় আজিজুল হক সভাপতি ও সেলিম মামুন সাধারণ সম্পাদক, হাইলধরে দিদারুল ইসলাম সভাপতি ও মামুনুর রশিদ সাধারণ সম্পাদক এবং জঁুইদণ্ডীতে আবদুল জলিল সভাপতি ও জসিম উদ্দিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে ইউনিয়ন সম্মেলন না হওয়ায় স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরামর্শে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জানতে চাইলে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী ১১ ইউনিয়নে কমিটি ঘোষণা হওয়ার কথা স্বীকার করেছেন।