আনোয়ারায় আইনশৃঙ্খলা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে ২৪ জুলাই আইনশৃঙ্খলা কমিটি গঠিত হয়। এ উপলক্ষে এক সভা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের নারী সদস্য জান্নাতুল ফেরদৌস ও রুমা আকতার এবং সদস্য আবু জাফর চৌধুরী, দরফ আলী, নুরুল ইসলাম, মো. ইয়াছিন সিকদার, মো. ইসহাক, হাবিবুর রহমান ও মো. দিদারুল ইসলাম বক্তব্য দেন। সভায় আরও উপস্থিত ছিলেন ডি এইচ মনসুর ও মতিউর রহমান। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব মো. মামুন। জনপ্রতিনিধি, রাজনৈতিক দেলর সদস্য, মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই আইনশৃঙ্খলা কমিটি গঠিত হয়। তা ছাড়া প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি করে নয়টি আলাদা কমিটি গঠন করা হয়।