আনোয়ারায় আওয়ামী লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ৫ জানুয়ারি আনোয়ারা উপজেলা সদরে আওয়ামী লীগরে উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা গত দুই বছরে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সদস্য জাফর উদ্দীন চৌধুরী, আবুল বশর, ফজলুল করিম চৌধুরী, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, মহিউদ্দিন আহমদ চৌধুরী, হাফেজ আবুল হাছান, কলিম উদ্দীন, বোরহান উদ্দীন চৌধুরী ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করার ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কারণ; আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রতি কারও উদারতা নেই।