আনোয়ারায় ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার উপজেলা সদরের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিরুজ্জমান, নুরুল হক চৌধুরী, অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। খেলা পরিচালনা করেন আছমত আলী ও আশরাফুল ইসলাম। প্রতিযোগিতায় উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২টি খেলায় অংশ নেয়। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।