আনোয়ারায় জশনে জুলুস ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১৯ ডিসেম্বর আনোয়ারায় জশনে জুলুস (শোভাযাত্রা) ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলুসে নেতৃত্ব দেন আল আমিন বারীয়া দরবার শিরফের পীর সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী। আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উদ্যোগে বের করা জুলুস শুরু হয় আনোয়ারা হাইস্কুল মাঠ থেকে। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালা বিবির দীঘি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কেন্দ্রীয় সমন্বয়ক এম এ মতিন। বক্তব্য দেন ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মছিহুদ্দৌলাহ, অধ্যাপক মুহাম্মদ আবদুল অদুদ, মাওলানা এস এম শাহজাহান প্রমুখ। বিজ্ঞপ্তি।