আনোয়ারায় তিন দিনের স্বাধীনতা মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো আনোয়ারায় তিন দিনের স্বাধীনতা মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে উপজেলার শাহ মোহছেন আউলিয়া কলেজ মাঠে মেলা শুরু হবে। প্রথম দিন সংবর্ধনা সভায় প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী। মেলার তিন দিনই থাকবে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে মেলার আয়োজন করা হয়েছে। মেলা জমজমাট করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।