প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় দিনব্যাপী ইছামতীর মেলা ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের ইছামতী খালের তীরে প্রতিবছর বাসন্তী পূজার অষ্টমী তিথির দিনে মেলার আয়োজন করা হয়।
এতে নিত্য ব্যবহারের জিনিস, ঘর সাজানোর নানা উপকরণ, খেলনা, বাঁশ, বেতের তৈরি সামগ্রী প্রভৃতি পাওয়া যায়।
মেলার আয়োজকেরা জানান, এই মেলা অনেক পুরোনো। ইছামতী বিগ্রহ মন্দির ঘিরে মেলা বসে। মন্দিরে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন। ওই দিন তাঁরা ইছামতী নদীতে পুণ্য স্নান করেন।
আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ বলেন, প্রতিবছর এখানে জমজমাট মেলা অনুষ্ঠিত হয়। পুণ্যার্থীদের পাশাপাশি দল-মতনির্বিশেষে সবাই মেলায় আসেন।