আনোয়ারায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। গত ২৯ মার্চ উপজেলার আবদুল জলিল মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবাইদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম।
বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দীন মজুমদার, আনোয়ারা কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বারখাইন জামেয়া জমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল খালেক শওকী, মাহাতা পাটনীকোঠা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ও সাংবাদিক এম নুরুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। —আনোয়ারা প্রতিনিধি